চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে সেচের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। এ সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাইভেট কার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চোরচক্রের সদস্য হলেন- মুন্সিগঞ্জ জেলার চাষিরি থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক ( ৪৫), চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ সেখ (৩৭), আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন