মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দায়িত্বে ফিরেছেন চামারদানীর মো. আলমগীর খসরু, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার। জেলা প্রশাসনের এক আদেশের মাধ্যমে তাদের পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের স্থানীয় সরকার শাখা থেকে ১৭ জুন জারি করা পৃথক দুটি অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে মো. আলমগীর খসরুকে চামারদানী ইউনিয়ন পরিষদ এবং সঞ্জিব রঞ্জন তালুকদারকে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই চেয়ারম্যানই দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত হয়।

পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন তাদের পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়।

বৃহস্পতিবার সকাল থেকে তাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন