ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফেঞ্চুগঞ্জ (সিলেট)

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জুড়ি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উওরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র সাব্বির মিয়া (৪০), জহির আলীর পুত্র হামিদ আলী (৪৫), জহির আলীর ছেলে কাবিল মিয়া (৪৪)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। দুপুর দেড়টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আশপাশের জেলেরা তাদেরকে দেখে পুলিশকে খবর দেয়। তবে কাবিল মিয়া নামে আরেক জেলের লাশ পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল কবির বলেন, দুজনের লাশ পাওয়া গেলেও আরেকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে উদ্ধারে কাজ করছে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে বাধার মুখে পড়ছে উদ্ধার কাজ।

উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার বলেন, এইমাত্র আমি শুনেছি। জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নিচ্ছি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন