অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের নড়িয়ায় অনিয়মের অভিযোগে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যৌথ উদ্যোগে উপজেলার পাইলট মোড় এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এসময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য ও জেলা পুলিশের সদস্যরা।

অভিযানে পাইলট মোড় এলাকার ‘আরিয়ান বিস্কুট’ নামে একটি বেকারিতে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে না রাখা নানা অনিয়ম পাওয়া যায়। এ ঘটনায় বেকারি মালিক সুমন সরদারকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সকল ধরনের খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পুনরায় একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...