আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাইবান্ধা-৩ আসনে ১৪৬ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধা-৩ আসনে ১৪৬ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ৫৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পলাশবাড়ী পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন এবং সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন।

বিজ্ঞাপন

সাদুল্লাপুর উপজেলায় ভোটকেন্দ্র ৭৫টি। এরমধ্যে ৪৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৩৬ জন। তারমধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ১৪৯ জন ও নারী ১ লাখ ৩৭ হাজার ৬৮১ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। এছাড়া পোস্টাল ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ২১ হাজার ২৭ জন।

এদিকে; পলাশবাড়ী উপজেলায় ভোটকেন্দ্র ৭১টি। এরমধ্যে ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৩৮ জন। তারমধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ৩১৪ জন ও নারী ১ লাখ ১৮ হাজার ৯২১জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এছাড়া পোস্টাল ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ২ হাজার ১১৫ জন।

পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সারেয়ার আলম খান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

পলাশবাড়ী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ এ বিষয়ে জানান, অবাধ, সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে যখন যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে তা অবশ্যই নেয়া হবে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টদের অভিমত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পলাশবাড়ীতে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন