রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রাজশাহী অফিস

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রাজশাহীর মোহনপুরে মাহিন্দ্রা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার খাড়ইল মিল ঘরের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে নওগার মান্দার মোহাম্মদ আলীর ছেলে মো. মারুফ হোসেন মৃত্যুবরণ করেন। আরো দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

মোহনপুর থানার ওসি মোদাচ্ছের হোসেন খান বলেন, খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছে। এর মধ্যে একজন স্পটেই মারা যায়। থানায় সড়ক দুর্ঘটনার মামলা হবে এবং লাশ হস্তান্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...