আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাদুল্যাপুরে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

সাদুল্যাপুরে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা পেট্রোল পাম্পের সামনে কাভার্ড ভ্যান, অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সাদুল্যাপুর সড়কে মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন—গাইবান্ধা শহরের পূর্ব পাড়ার ব্যবসায়ী গৌতম এবং সাদুল্লাপুর উপজেলার তরফ বাজি গ্রামের অটো-রিকশাচালক আলামিন (পিতা. বেলাল হোসেন)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দুর্ঘটনা-কবলিত যানবাহন উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন আহতদের মধ্যে দুই জন মারা গেছে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন