আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার, সাভার

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে নাবিল পরিবহনের হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আনোয়ারুল ইসলামের বাড়ি পঞ্চগড় জেলায়।

অপরদিকে রোববার দিবাগত রাত ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় আন্ডারপাস পার হয়ে ইউটার্ন নেয়ার সময় প্রাইভেটকারের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন অর্চনা রানী (৩৯) ও হৃদয় চন্দ্র দাস (২৩)। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। পৃথক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর সার্জেন্ট মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন