চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত ১টায় চুয়াডাঙ্গা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সানজিদ আহমেদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রছাত্রীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত আসামি সানজিদ আহমেদকে চুয়াডাঙ্গা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টে ছাত্রছাত্রীদের ওপর হামলার অভিযোগে করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সানজিদ আহমেদকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

