ফ্যাসিস্ট আমলে বিএনপির একজন নেতাকর্মীও নির্বিঘ্নে ঘুমাতে পারেনি: সূচি

ফ্যাসিস্ট আমলে বিএনপির একজন নেতাকর্মীও নির্বিঘ্নে ঘুমাতে পারেনি: সূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নাচোলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সূচি বলেন,ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি'র একটিও নেতাকর্মী নির্বিঘ্নে ঘুমাতে পারেনি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি হাট চাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মাসুদা আফরোজ হক সূচি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সূচি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির একটি নেতাকর্মীও নির্বিঘ্নে চলাচল করতে পারেনি, রাতের পর রাত নির্ঘুম পার করতে হয়েছে। নিজেদের অপকর্মের কারণে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে। আগামী সংসদ নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসবে।’

সভায় নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা তরিকুল ইসলাম তারেক, মুসলে হুদ্দিন মাস্টার, রফিকুল ইসলাম, যুবদল নেতা হাসান ইমতিয়াজসহ স্থানীয় নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন