পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে

জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। ছবি: আমার দেশ

জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি ।

শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিরা যেন জনগণের কাছাকাছি থেকে তাদের সমস্যা জানতে পারেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারেন, সে লক্ষ্যেই প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেবীগঞ্জের মানুষ এই কক্ষে এসে তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা জানাতে পারবেন। তিনি সরাসরি উপস্থিত না থাকলেও লিখিতভাবে সমস্যার কথা তুলে ধরার সুযোগ থাকবে। এসব অভিযোগ শুনে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কক্ষটি সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় নিজের অধীন দুটি উপজেলায় অফিস সহায়ক নিয়োগের প্রসঙ্গ তুলে ফরহাদ হোসেন আজাদ বলেন, সেখানে দুজন জুলাই যোদ্ধার পরিবারের সন্তানকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনাও ধারণ করেন বলে উল্লেখ করেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন