উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পরিচিতি

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)

সাম্প্রতিক নিবন্ধসমূহ

১৮ নিবন্ধ
পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুসারা দেশ
৬ দিন আগে

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বুধবার দুপুর ১২টার দিকে সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকায়নিজ কৃষিজমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জনসারা দেশ
৭ দিন আগে

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

মিশরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ্দীন অনুষদের তাফসীরুল কুরআন অ্যান্ড কুরআনিক সাইন্স বিভাগ থেকে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কৃতী সন্তান শাইখ আব্দুল মালেক। এর মাধ্যমে তিনি পঞ্চগড় জেলার প্রথম আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে

দেবীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তারসারা দেশ
১১ দিন আগে

দেবীগঞ্জে শিশুধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রতিবেশী এক শিশুকে লটকনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বৈদ্যনাথ রায় নামের এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এজাহার জমা দেন। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যুসারা দেশ
১২ দিন আগে

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় উর্মী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগসারা দেশ
২১ দিন আগে

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। তিনি এক শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র পাঠান। অভিযুক্ত মহাদেব রায় বিদ্যালয়টির সহকারী শিক্ষক (ইংরেজি)।

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯ নেতাকর্মীসারা দেশ
২০ সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯ নেতাকর্মী

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ বলেন, আমি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি করি। দীর্ঘ দিন থেকে দলের সাথে ছিলাম। এর আগে ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলাম। নতুন ৭১ সদস্য কমিটির এক নাম্বার কার্যকরী সদস্যের দায়িত্ব দেয়া হয়।

ছোবল দেয়া সাপ নিয়েই হাসপাতালে আক্রান্ত বৃদ্ধাসারা দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৫

ছোবল দেয়া সাপ নিয়েই হাসপাতালে আক্রান্ত বৃদ্ধা

সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, ‘দুপুরে মা ঘরের কাজ করতেছিলেন। এ সময় একটি বয়াম পরিস্কার করার সময় সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে ঘরে গিয়ে সাপটিকে দেখতে পাই। কী সাপ তা না জানায় একটি বোয়ামে সাপটিকে ভর্তি করে মাকে সাথে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা এখন মায়ের চিকিৎসা করছেন।’

ডাকসু বিজয়ের পর ৫ শহীদের কবর জিয়ারত শিবিরেরসারা দেশ
১১ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু বিজয়ের পর ৫ শহীদের কবর জিয়ারত শিবিরের

পঞ্চগড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের পাঁচ শহীদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার দুপুরে জেলার পাঁচ শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করে শিবিরের নেতৃবৃন্দ।

উপজেলা প্রতিনিধি, দেবীগঞ্জ (পঞ্চগড়)