কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ- কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেত্রী দোলনা আক্তার।
রোববার রাতে ফুলবাড়ী থানা পুলিশ ফুলবাড়ী উপজেলা সদরের কবির মামুদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী কবির মামুদ গ্রামের দুলাল হোসেনের বড় মেয়ে।
সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রীকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

