জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে সীতাকুণ্ডে খতমে কোরআন
ছবি: আমার দেশ

রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে এমপি অধ্যাপক আসলাম চৌধুরীর বাসভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক। স্বাধীনতার সংকটময় মুহূর্তে তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন এবং পরবর্তীতে দেশের উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন জাতীয় পুনর্জাগরণের প্রতীক। তার আদর্শ আজও কোটি মানুষের প্রেরণার উৎস।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...