আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, বেলাবো, (নরসিংদী)

স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতির মুক্ত করার কাজ শুরু করেছি, শিগগিরই জনগণ তার সুফল পাবে। মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকেও সুন্দর ও সমুদ্র সোনার বাংলা গড়তে নির্দেশনা দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে ভঙ্গুর অর্থনীতিকে সতেজ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১টায় নরসিংদীর বেলাবো উপজেলা হল রুমে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সহকারী কমিশনার (ভুমি) আজিজ সারতাজ জায়েদ, থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাদির ভূইয়া জলিল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন ইভাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বেলাবো প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ সংসদ ও দলীয় সংগঠনের দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন