ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে ইসাহাক বিশ্বাস (৬৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে।
বিজ্ঞাপন
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে চা দোকানি ইসাহাক বিশ্বাসের পায়ে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। রাত ১০টার দিকে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ইসাহাককে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে যায়। এক পর্য়ায়ে ওঁঝা ঝাঁড়ফুক করে ব্যর্থ হয়। এসময় ওঁঝা তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে রোববার শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইসাহাক মারা যায়।
এদিকে পাঁচপাখিয়া গ্রামে সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

