ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

উপজেলা প্রতিনিধি, সারিয়াকান্দি (বগুড়া)

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
নিহত মোস্তাকিম। ছবি: আমার দেশ

সারিয়াকান্দির চন্দনবাইশা ইউনিয়নে ঘুঘুমারি গ্রামের মৃত জয়নালের ছেলে মোস্তাকিম (১৫) নামে ৯ম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে নওখিলা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মুস্তাকিম স্থানীয় নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র।

চদনবাইশা পুলিশ ফারি ইনচার্জ মোস্তাফিজরার জানান, গত মঙ্গলবার বিকেলে নওখিলা বিদ্যালয় মাঠে চন্দনবাইশা ইউনিয়নের ৫-৬ নম্বর ওয়ার্ডের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষে খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি হয় এবং মনোমালিন্য দেখা দেয়।

বিজ্ঞাপন

পরে এই ঘটনা নিরসনের জন্য গত বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের খেলোয়াড়-সমর্থক নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। কিন্তু বিদ্যালয় অভিমুখী রাস্তায় হঠাৎ ছুরিকাঘাতের ঘটনা ঘটে এবং মুস্তাকিম (১৫) আহত হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে তাকে ঘোষণা করেন। লাশ মর্গে রয়েছে। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন