খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

খুলনায় ঈদ-উল-ফিতরের জামাতে মুসল্লীদের ঢল নেমেছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। জামাতে ইমামতি করেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ।

বিজ্ঞাপন

খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল অংশ নেন।

জামাতে ২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের জন্য দোয়া, আহতদের আশু সুস্থতা কামনা, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতার কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন