আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা বিজয়ী

উপজেলা প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজা বিজয়ী

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট। ভোটের ব্যবধান ৮ হাজার ৪০০।

বিজ্ঞাপন

মোট ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।সরকারিভাবে ফলাফল ঘোষণা এখনো চলছে।

মোট ১৬৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল তিন লাখ ৮৫ হাজার। ছয়জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন