জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো অর্থ নেই। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন।

এর আগে বৃহস্পতিবার মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়ে খোলা চিঠি প্রকাশ করেছিলেন জেলেনস্কি। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে আবার যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে এমন আশায় থাকা হবে বড় ‘ভুল’।

বিজ্ঞাপন

পুতিন জেলেনস্কির চিঠিকে ‘অমার্জিত’ আখ্যা দিয়ে তার সঙ্গে সরাসরি বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

পুতিন বলেন, ‘এই চিঠিতে বেশ কিছু অমার্জিত মন্তব্য রয়েছে। এটি কি মুখোমুখি বৈঠকের জন্য পরিবেশ তৈরির একটি উপায় ছিল, নাকি মুখোমুখি বৈঠকের ব্যবস্থা না করার একটি উপায়? আমার মনে হয়, এটি দ্বিতীয়টি ছিল।’

ইউক্রেনীয় নেতার সঙ্গে দেখা করবেন কি না জানতে চাইলে পুতিন বলেন, ‘আপাতত এর কোনো যৌক্তিকতা আমি দেখছি না।’

পুতিনের প্রতিক্রিয়ার পর জেলেনস্কি বলেন, ‘রাশিয়া আবারও যুদ্ধকেই বেছে নিচ্ছে। তিনি যুদ্ধ শেষ করতে চান না। আমার মনে হয় বিশ্বের অনেক মানুষই এই উত্তরে হতাশ হয়েছে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন