রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা মোসাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিদেশে যাওয়ার চেষ্টাকালে মোসাদ্দেক হোসেন বাবলুকে গ্রেপ্তার করা হয়। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, মোসাদ্দেক হোসেন বাবলুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি দুটি মামলা তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন মোসাদ্দেক হোসেন বাবলু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

