আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী

জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নীলফামারীতে বিএনপি, ছাত্রদল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সোমবার বিকেলে জেলা শহরের চওড়া বড়গাছা ইউনিয়নের ভবানন্দহাট এলাকায় জামায়াত আয়োজিত এক নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাদের মালা দিয়ে বরণ করে নেন নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন চওড়া বড়গাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা সম্রাট, ছাত্রদলের সাবেক ইউনিয়ন সহ-সভাপতি আনোয়ার হোসেন সহ ১,২ ,৪,৬ ও ৮ নং ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল ও ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থক।

বিজ্ঞাপন

এছাড়া এ সময় ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী মন্টু রাম রায় জামায়াতে যোগদান করেন।

জামায়াতে যোগদানকারী বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ যাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছেন, বিএনপির নেতারা এখন তাদেরই দলে অন্তর্ভুক্ত করছেন। এতে তাদের ত্যাগ ও নির্যাতনের কোনো মূল্যায়ন হচ্ছে না। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপির দৃশ্যমান অবস্থান না থাকায় তারা হতাশ হয়েছেন। এসব কারণেই তারা ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়ন এবং ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষে জামায়াতে যোগ দিয়েছেন বলে জানান। জামায়াত প্রার্থী এ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ বলেন, একটি রাজনৈতিক দলের দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়েই বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী আজ জামায়াতে যুক্ত হয়েছেন। আমরা তাদের স্বাগত জানিয়েছি। জামায়াতের আদর্শ ও জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আমাদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

ইউনিয়ন আমির হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী ও নীলফামারী-২ আসনের পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিছুর রহমান আযাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন