সৈয়দপুরে ২১ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন

সৈয়দপুরে ২১ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন পরীক্ষার্থী। তবে কোনো প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেনি। গতবছর থেকে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। পাসের হার ৭২.৭৭। ৩,১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২,২২৮ জন। আর অকৃতকার্য হয়েছে ৮৭১ জন পরীক্ষার্থী। গতকাল সোমবার এসএসসির ফলাফলে এসব তথ্য জানা যায়।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন।

বিজ্ঞাপন

এছাড়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ১০১, সরকারি বিজ্ঞান কলেজ ৫২, আল-ফারুক একাডেমি ৩৩, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ২৪, তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয় ১৮, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় ১৫, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ ৯ জন জিপিএ-৫ পেয়েছে।

সৈয়দপুর উচ্চবিদ্যালয়, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, সৈয়দপুর মডেল উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন করে জিপিএ-৫ পেয়েছে। সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর মুসলিম স্কুল, শ্বাসকান্দর ব্যাঙমারী উচ্চবিদ্যালয় থেকে চারজন জিপিএ-৫ পেয়েছে। হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজ, শেরে বাংলা উচ্চবিদ্যালয়, কয়ানিজপাড়া উচ্চবিদ্যালয়, লক্ষ্মণপুর স্কুল ও কলেজ থেকে তিনজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর বাঙালীপুর উচ্চবিদ্যালয় ও কামারপুকুর উচ্চবিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।

তবে সৈয়দপুর ইসলামিয়া স্কুল, রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়, কয়া গোলাহাট উচ্চবিদ্যালয় ও কলেজ, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয়, বোতলাগাড়ী আদর্শ বালিকা নিকেতন, চওড়া উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সাতপাই স্কুল ও কলেজ থেকে কোনো পরীক্ষার্থীই জিপিএ-৫ পায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন