আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাউকে টাকা দিয়ে ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি: হানজালা

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

কাউকে টাকা দিয়ে ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি: হানজালা

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেছেন, আমার কাউকে ভোটের জন্য টাকা দিয়ে ম্যানেজ করে নির্বাচিত হতে হয়নি। এদেশের গরিব-দু:খি মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।

শুক্রবার শিবচর উপজেলার ১১দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদবরচরের ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

হানজালা বলেন, আপনারা যারাই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের উদ্দেশে বলতে চাই, ন্যায়ের পক্ষে ও ইনসাফের পক্ষে কোনো সমঝোতা হবে না। এখানে যেই আসবে আমাদের ন্যায় ও ইনসাফের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে সাথে সাথে আমরা তাদের প্রতিহত করব। আমরা এদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আমি এলাকার সকল সাধারণ মানুষকে বলবো আপনারা নির্দ্বিধায় মাথা উঁচু করে বাঁচবেন। যেখানে অন্যায় অবিচার দেখবেন সাথে সাথে আমাদের জানানোর চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আমার নির্বাচনি অন্যতম প্রতিশ্রুতি এলাকায় কোনো মাদক ব্যবসা থাকতে পারবে না, আমরা বিগত দিনে দেখেছি এলাকায় যারা মাদক, চাঁদাবাজির সাথে জড়িত তারা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত হয়, যাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়, তারা মাদক ও চাঁদাবাজের জন্য কোনো না কোনো দলের নাম ব্যবহার করে। আমার মনে হয় কোনো দল চাঁদাবাজি করার বা নেশা বিক্রির অনুমতি দেয় না। তাই আমার কথায় স্পষ্ট বাংলাদেশের কোথায় কি হয় জানি না শিবচরে কোনো মাদক কারবারি, চাঁদাবাজদের স্থান হতে দেওয়া হবে না। শিবচরের কোনো বড়লোকরা যেন গবিবের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন না করতে পারে এটাও আমরা দেখবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন