এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক বছর আগে চুয়াডাঙ্গাসহ দেশের প্রতিটা জায়গায় যেভাবে মাদক, চোরাকারবারি, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম ছিল তা এখনো অব্যাহত রয়েছে। এর থেকে পরিত্রাণ পেতে গণঅভ্যুত্থান হয়েছিলো। আমাদের শহীদ ভাইয়েরা লড়াই করেছে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে।
বুধবার চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রার নবম দিনে দলটির পদযাত্রা ও পথ সভা এ মন্তব্য করেন তিনি।
নাহিদ আরো বলেন, ২০২৪ এর রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছি। বিবিসির একটা প্রতিবেদনে দেখা গিয়েছে যে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ দায়ী। খুনি হাসিনা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার এখন খুনি, ফ্যাসিস্ট আওয়ামী লীগারদের আশ্রয় দিচ্ছে।
পথ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

