আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হস্তান্তরের আগেই মডেল মসজিদে ফাটল, ছাদ বেয়ে পড়ছে পানি

মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

হস্তান্তরের আগেই মডেল মসজিদে ফাটল, ছাদ বেয়ে পড়ছে পানি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় হস্তান্তরের আগেই মডেল মসজিদে ফাটল দেখা দিয়েছে। এছাড়াও ছাদ বেয়ে বেয়ে পড়তেছে পানি। ফাটলে পুডিং দিয়ে ঢাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা।

বিজ্ঞাপন

জেলা পি ডব্লিউ ডি দপ্তর সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া ওয়ার্ডে ৪৩ শতাংশ ভূমিতে ১৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ে ২০১৯-২০২০ অর্থ বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনাল’ মসজিদের নির্মাণ কাজ শুরু করে। শর্ত মোতাবেক নির্মাণ কাজ শুরু করার পরবর্তী দুই বছরের মধ্যেই মসজিদটি হস্তান্তর করার কথা । চলতি বছরের ফেব্রুয়ারিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালালে ২৫ ফেব্রুয়ারি মসজিদে দেখা দেয় ফাটল। ফলে তা আর সম্ভব হয়নি। এরপর ওই ফাটলগুলো নতুন আস্তর দিয়ে ঢেকে দেওয়া হয়। চলতি বছরের আগামী আগস্ট মাসে মসজিদটি ঝুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

মসজিদের নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা লক্ষ্মীপুর উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন (সিভিল) বলেন, মসজিদের খোলা ছাদে টাইলস স্থাপনের সংযোগস্থলে পুডিং না দেওয়ার কারণে পানি ঝরতে পারে। তবে ফাটলের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুভেন্টার্স ইন্টারন্যাশনালের প্রোফাইটর ইসতিয়াক আহম্মেদ জানান, মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে ৭ মাস পূর্বে। কিছু ত্রুটির কারণে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি।

মসজিদে ফাটলের ব্যাপারে তিনি জানান, ওগুলো আস্তরের সমস্যা। যতটুকু সম্ভব আস্তর, পুডিং এবং রং দিয়ে ঠিক করে দেওয়া হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ জানান, মডেল মসজিদ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা বুঝে নিবো না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন