হামলার প্রতিবাদে ভিপি নুরের সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী)

হামলার প্রতিবাদে ভিপি নুরের সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা গলাচিপা-দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদ (জিওপি'র) অফিস ভাঙচুর, নেতাকর্মীদের ওপর হামলা, দোকানপাট বাড়ি-ভাঙচুরসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলা চত্বরের এলজিইডি ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

এদিকে এই মিছিলের মাত্র তিন ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে পাশাপাশি সভা আহ্বানকে কেন্দ্র করে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের বিরুদ্ধে এবং গণধিকার পরিষদের নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিএনপির বিরুদ্ধে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অপরদিকে, চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ে উপজেলায়। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্ধারিত বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বটতলা নামক স্থানে স্মরণসভা করতে যান। এ সময় রাত ৯টায় ভিপি নুরকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ৩টার দিকে যৌথ বাহিনীর সদস্যদের সহযোগিতায় ভিপি নুর গলাচিপা উপজেলা পরিষদের বাংলোতে ফিরে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গলাচিপা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার প্রমুখ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন