আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিমাণে কম দেওয়ায় পাম্প মালিককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

পরিমাণে কম দেওয়ায় পাম্প মালিককে জরিমানা

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে পরিমাণে কম দেওয়ার অভিযোগে রহমান ফিলিং স্টেশন এর মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

বিজ্ঞাপন

রোববার বিকেলে আমতলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম অভিযান পরিচালনা করেন । পরিমাণে কম দেওয়ায় পাম্প মালিক আব্দুর রহমান তালালকে জরিমানা করা হয়।

আমতলী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান,” এক লিটার তেলের বদলে ৮০০ গ্রাম তেল বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে । তিনি আরও বলেন, অভিযান অব্যাহত থাকবে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন