নতুন কর ছাড়াই বরিশাল সিটির ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন কর ছাড়াই বরিশাল সিটির ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নতুন কোনো ধরনের করারোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬শ ৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল ৪ টায় নগর ভবনের হল রুমে এ বাজেট ঘোষণা করেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে ৫শ ২০ কোটি ৮৬ লক্ষ১৬ হাজার ৯শত ২৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এটি ছিলো বরিশাল সিটি কর্পোরেশনের ২৪তম বাজেট।

বাজেট বক্তৃতায় প্রশাসক শিরীন বলেন, বরিশাল কে একটি মডেল নগরীতে পরিণত করতে চাই। সীমিত রাজস্ব আয়ের মধ্যেও নাগরিক সেবার মান বাড়াতে কর বৃদ্ধি না করেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ এবং অপচয় রোধের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করা হবে।

তিনি নগরবাসী, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, কর বৃদ্ধি না করেও নগরবাসী আগের চেয়ে আরও বেশি নাগরিক সুবিধা পাবেন। সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট বরিশাল গড়ে তুলতে চাই।

বাজেট ঘোষণাকালে এডভোকেটবিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ধান-নদী-খাল এই তিনে বরিশাল ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ প্রায় দেড়শ বছরের পুরনো এই নগরী শুধু এই অঞ্চল নয়। গোটা বাংলাদেশের ঐতিহ্যকেই ধারণ করে আছে। প্রায় ৫৮ বর্গ কিলোমিটার বরিশাল নগরীতে প্রায় ৬ লক্ষ মানুষ বসবাস করছে। বরিশাল সিটি কর্পোরেশনের নিজস্ব আয়ের উৎস খুবই সীমিত। এই সীমিত আয়ের একটা বড় অংশই ব্যয় হয়ে যায় কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা ও অফিস পরিচালন ব্যয় মেটানোর কাজে। তারপরও নতুন করে কোন কর বৃদ্ধি না করে এবারের বাজেট প্রনয়ন করা হয়েছে।

শিরিন বলেন, আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই নগরীকে সমৃদ্ধির একটা পর্যায়ে নিয়ে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। বরিশাল মহানগরীকে আমরা এ দেশের একটি মডেল নগরীতে পরিণত করতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন