বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা। শুক্রবার বিকেল ৪টায় পৌর শহরের হোটেল মারুফ ইন্টারন্যাশনালে এ ইফতার অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেনের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মহিববুল্লাহ ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী।
ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন,গণঅধিকার পাটির নেতাকর্মী শিক্ষক, আইনজীবী, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

