এক হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

বরিশাল অফিস

এক হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে। রোববার ভোর রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ওই তরুণীর নাম জাহিদা বেগম (২০) টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

পুলিশ আরও জানায়, আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে । আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন