ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

পিরোজপুরে ভারতের মুসলমানদের হত্যা, নির্যাতন, মসজিদ ও বাড়িঘরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে জেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে কেন্দ্রীয় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তি সহনশীলতা ও মানবতার ধর্ম। মুসলমানরা কখনো অন্যায়ের পক্ষে থাকতে পারে না। মোদির সমর্থনপুষ্ট ভারতের উগ্রবাদী হিন্দু কর্তৃক মুসলিমদের ওপর চলমান নির্যাতন ও সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তারা বলেন, ভারতে মুসলমান নিধন, মসজিদ ভাঙা ও বাড়িঘরে অগ্নি সংযোগ, লুটপাট বন্ধ করতে হবে। উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কারণে ভারতে মুসলমানরা নিরাপত্তাহীনতায় আছে।

ইমাম পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. জুবায়ের, ইমাম পরিষদের

সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, সহ সভাপতি মিজানুর রহমান, উপদেষ্টা মাওলানা মো. ইয়াহিয়া, মাওলানা মো. মহিউদ্দিন জিহাদী, মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন