আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নলছিটিতে শহীদ ওসমান হাদি স্মরণে দোয়া ও গণইফতার

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

নলছিটিতে শহীদ ওসমান হাদি স্মরণে দোয়া ও গণইফতার

ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে হৃদয়স্পর্শী ও সম্প্রীতিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার নলছিটি বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সেলিম চত্বরে দোয়া মাহফিল ও গণইফতারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। মাসুমা হাদি তার ভাইয়ের আদর্শ ও স্মৃতিকে সামনে রেখে এলাকার মানুষের মাঝে রমজানের রহমত ও বরকত ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রোজাদার, পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বিজ্ঞাপন

গণইফতারে রোজাদারদের জন্য সুস্বাদু ইফতারসামগ্রী বিতরণ করা হয়। বিশেষ দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শহীদদের রুহের মাগফিরাত এবং রমজানের শেষ দশকের ফজিলত কামনা করে দোয়া করা হয়।

এ আয়োজনের মাধ্যমে মাসুমা হাদি এলাকায় সামাজিক সম্প্রীতি, দানশীলতা ও রমজানের চেতনাকে আরো জাগরূক করার প্রয়াস চালিয়েছেন। পাশাপাশি ওসমান হাদি হত্যার দ্রুত বিচারকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু ইফতার নয়, বরং ভ্রাতৃত্ব ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন