বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ১৪

বরিশাল অফিস

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ১৪

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদীতে পিকআপভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেছে যাত্রীবাহী একটি বাস। এতে নারী, শিশু ও পুরুষসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার গৌরনদী উপজেলা সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর আশোকাঠী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, সোমবার ভোরে মহাসড়কের আশোকাঠী নামক এলাকায় বরিশালগামী চাঁদনী ট্রাভেলস পরিবহনটি একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি স্ব-মিলের মধ্যে ঢুকে পরে। এতে ওই বাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন