চরফ্যাশনে মেছোবাঘ উদ্ধার, এলাকায় আতঙ্ক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে মেছোবাঘ উদ্ধার, এলাকায় আতঙ্ক

ভোলার চরফ্যাশনে হাঁস-মুরগি খাইতে এসে স্থানীয় লোকজনের হাতে আটকা পড়েছে একটি মেছোবাঘ। এদিকে মেছোবাঘটি আটকের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। মেছোবাঘটি দেখতে ভিড় জমিয়েছে স্থানীয়রা।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ২নং ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের ডাক্তার বাড়ি থেকে মেছোবাঘটি উদ্ধার করে চরমানিকা বন বিটের লোকজন। পরে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মেছোবাঘটিকে জীবিত আটক করা হয়। খবর পেয়ে বন বিট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মেছোবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

চরমানিকা বনবিট কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, উদ্ধার হওয়ায় মেছোবাঘটি পুরুষ, তার ওজন আনুমানিক ২২-২৪ কেজি। এটি একটি উপকারী প্রাণী। আতঙ্ক হওয়ার কিছু নেই। এটি খাবারের সন্ধানে লোকালয় ঢুকে পড়েছে। মেছোবাঘটি উদ্ধার করে চর ইসলাম কেওড়া ম্যানগ্রোভ বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন