আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমি এখন সকলের এমপি, আইন-শৃঙ্খলা সভায় মাসুদ সাঈদী

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

আমি এখন সকলের এমপি, আইন-শৃঙ্খলা সভায় মাসুদ সাঈদী

আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হয়ে পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী বলেছেন, আমি একটি রাজনৈতিক দলের পরিচয়ে এমপি হলেও এখন সকল জনগণের এমপি। নির্বাচনে আমি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচন করে এমপি হয়েছি কিন্তু এখন সব দল-মতের মানুষকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে পিরোজপুরের উন্নয়নে কাজ করতে চাই। এখন সকল জনগণ আমার, আমিও সকল জনগণের।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টায় জেলার ইন্দুরকানীতে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমির মো. আলী হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ওলিউর রহমান রুবেল, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল এবং চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন