আমার দেশ সংবাদ প্রকাশ

ডিজেল সরবরাহে সেচে স্বস্তি কৃষকের, ধানক্ষেতে ফিরেছে প্রাণ

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

ডিজেল সরবরাহে সেচে স্বস্তি কৃষকের, ধানক্ষেতে ফিরেছে প্রাণ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডিজেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় সেচ দিতে পারায় স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। ধানক্ষেতেও ফিরেছে প্রাণ। এর আগে, ৩০ মার্চ ও ২২ এপ্রিল উপজেলার ইরি-বোরো ক্ষেতে ডিজেল সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে পড়ে।‌ সময়মতো পানি দিতে না পারায় নুইয়ে পড়ে কয়েক হেক্টর জমির ধান, দেখা দেয় চিটা হওয়ার শঙ্কা।

বিজ্ঞাপন

এ নিয়ে আমার দেশ সংবাদ প্রকাশ করা হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় পরিস্থিতির উন্নতি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত জানান, ‘কৃষকদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং বর্তমানে কোনো সংকট নেই। কৃষকদের মধ্য ডিজেল সরবরাহের উদ্যোগ আমরা সব সময় দেখেছি, প্রয়োজনমতো দিয়ে আসছি ‘

উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এ লক্ষ্যেই আমরা কাজ করছি। বর্তমানে কৃষকদের পরিপূর্ণ ডিজেল থাকায় পানি সেচের জন্য ও ধান উৎপাদনে কোনো সমস্যা নেই। ধানের ফলনও খুব ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৫৬১০ হেক্টর জমিতে ইরি-বরো ধানের আবাদ খুব ভালো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...