আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী ও তরমুজবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটিতে যাত্রীদের নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল বাগদাদ পরিবহনের একটি বাস। বাসটি তাঁতীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরিত দিকে থেকে আসা তরমুজবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এক ঘণ্টা। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, বাস ও ট্রাকের সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছিল। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন