উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

দৌলতখানের ২৫ লাখ টাকার অবৈধ ভোজ্যতেল ভোলায় জব্দ, আটক ১

দৌলতখানের ২৫ লাখ টাকার অবৈধ ভোজ্যতেল ভোলায় জব্দ, আটক ১

ভোলার দৌলতখান থেকে ঢাকায় পাচারের সময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬১ ব্যারেলে প্রায় ২৫ লাখ টাকার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ভোজ্যতেল ভর্তি কাভার্ড ভ্যানটি ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে যাওয়ার পথে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ গাড়িটির গতি রোধ করে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৪০০ লিটার তেলসহ গাড়িটি জব্দ করে।

বিজ্ঞাপন

জব্দকৃত তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় গাড়ির চালক ওমর ফারুককে (৫৫) কে আটক করা হয়েছে।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আলম বলেন, দৌলতখানের মেঘনার রুটে গভীর চ্যানেল দিয়ে চলাচলকারী চট্টগ্রামগামী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে স্থানীয়ভাবে বিক্রি এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাচারের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত ৬১ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন