ভোলার ইলিশা থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

ভোলার ইলিশা থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

ভোলার ইলিশায় চরে আটকা যাওয়া লঞ্চ থেকে ৩০০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ৮টায় ভোলার সদর উপজেলাধীন ইলিশা লঞ্চঘাট নিকটস্থ ডুবো চরে লক্ষ্মীপুর হতে ইলিশাগামী একটি যাত্রীবাহী বাল্কহেড ‘এমবি জাকারিয়া জিহাদ-১’ ৩০০ জন যাত্রীসহ আটকে যায়।

বিজ্ঞাপন

এ সময় বাল্কহেডের একজন যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশা কর্তৃক অতিদ্রুত ৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। অতঃপর কোস্ট গার্ডের উদ্ধারকারী দল সকল যাত্রীদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া নিরাপদে ইলিশা লঞ্চঘাটে স্থানান্তর করে।

তিনি আরও বলেন, বল্কহেডের যাত্রী পরিবহনের অনুমোদন এবং ফিটনেস সার্টিফিকেট না থাকা সত্ত্বেও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বাল্কহেডটিকে তিনজন ক্রুসহ আটক করা হয়। আটককৃত বাল্কহেড এবং ক্রুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন