আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

গলায় কলা আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালী বাউফলে মোতালেব (৪) নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছেন।

রোববার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব ওই ইউপির বড় ডালিমা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন মরিয়ম (৭) ও মোতালেব কলা খাওয়ার পাশাপাশি বাড়ির উঠানে খেলা করছিল।

হঠাৎ মোতালেব বমি করে অসুস্থ হয়ে পড়ে। মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম।

এর পরে আর কিছু বলতে পারি না। নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ হয়ে পড়লে মোটরসাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

ওই সময় হাঁ করে নিঃশ্বাস নিয়েছিল। জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি।

এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...