নির্বাচন নিয়ে গুপ্ত ষড়যন্ত্র হচ্ছে: আজিজুল বারী হেলাল

নির্বাচন নিয়ে গুপ্ত ষড়যন্ত্র হচ্ছে: আজিজুল বারী হেলাল

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল এখনো নির্বাচন নিয়ে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত।

বিজ্ঞাপন

শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক এ আলোচনা সভায়

এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে হেলাল বলেন, তারেক রহমানের সাথে ড. ইউনুসের বৈঠকের পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটেছে। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল এখনো নির্বাচন নিয়ে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, ২৬ সালের নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে গণতন্ত্র এবং স্বাধীনতা আবারও অনিশ্চিত হয়ে পড়বে।

ঢাকা বিশ্বদ্যিালয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডাকসু নির্বাচন হবে। সেখানে ছাত্রদল অংশ নেবে বলে ১৯টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণা হয়েছে। ছাত্রদলের জনপ্রিয়তায় যারা ভীত, সেই গুপ্ত সংগঠন গতরাতে সেখানে চরম অশ্লীল ভাষায় মিছিল করেছে।

তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন