কলাপাড়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (কলাপাড়া) পটুয়াখালী

কলাপাড়ায় নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরের সোনাতলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিল।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে আসে। লাশে পচন ধরেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মণ্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...