পটুয়াখালীর বাউফলে পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) রাত ১১টায় কনকদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দুটি বসতঘরে অভিযান চালায় বাউফল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো ভুলু মেলকার (৩৫) ও জিসান হাওলাদার (২৫)। ভুলু কনকদিয়া গ্রামের মৃত বিশ্বেশ্বর মেলকারের ছেলে, জিসান একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ৩টি মাদকসহ ৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সোর্সের তথ্য অনুযায়ী পুলিশের দুটি দল পৃথক অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবাসহ ভুলু ও জিসানকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও মোহাম্মদ শাহবুদ্দিন হাওলাদার।
এ ঘটনায় বাউফল থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

