নিখোঁজের ২২ দিন পর মিলল অটোচালকের নিথর দেহ

নিখোঁজের ২২ দিন পর মিলল অটোচালকের নিথর দেহ

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান একই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাফ আলী বলেন, ভাড়ায় অটোরিকশা চালাতেন মিজান। ২৯ জানুয়ারি বিকেলে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

আজ দুপুরে ঘাস কাটতে গেলে একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরনের জামাকাপড় দেখে মিজানের লাশ হিসেবে শনাক্ত করা হয়। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন