রাজাপুরের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাজাপুরের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির হোসেন ওরফে রেজভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

​গ্রেপ্তার সাব্বির হোসেন রেজভী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সাব্বির হোসেন রেজভীর বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো ৯টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন