২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

২৩ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে টানানো হয়েছে রঙ-বেঙের ফেস্টুন, ব্যানার ও তোরণ। সাঁজানো হয়েছে সম্মেলনস্থল বিভিন্ন সড়ক রঙিন বাতিতে।

বিজ্ঞাপন

বেলা ১১টায় শেরে বাংলা সড়কস্থ ব্যায়ামাগারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু।

এরপর জেলা জাসাস ও রাখাইদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় দ্বিতীয় অধিবেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্ব ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায় সম্মেলনে প্রথম পর্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. আসাদুল করিম শাহীন, বিএনপি জাতীয় নির্বহী কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. দুলাল হোসেন. সদস্য হাসান মামুনসহ পটুয়াখালীর সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের প্রথম পর্বে শেষে একই স্থানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধিবেশন। যেখানে ভোটের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে। প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন ১৫১৪ জন ডেলিগেট ও কাউন্সিলর। শুরু থেকে বিরতিহীনভাবে ৪ ঘণ্টা চলবে ভোটগ্রহণ। সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করবেন বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি এবং আহবায়ক কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপি সদস্য অ্যাড. মো. মজিবুর রহমান টোটন, দেলোয়ার হোসেন নান্নু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা বিএনপির সদস্য বশির আহমেদ মৃধা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির ও সাইদুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...