বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১৫ বছর বয়সী দ্বীপ কর্মকার বরগুনা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুনীল কর্মকারের ছেলে। তিনি বরগুনা জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, বিকেলে মোটরসাইকেলে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন দ্বীপ। ঝাটিবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা গ্রিন ভিউ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন