বরিশালে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আবু তালেব নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তালেব জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়েছিলেন। বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগতির মাইক্রোবাস তার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত আবু তালেব বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইন জানান, স্থানীয়রা ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া জানিয়েছেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন