কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি

কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে প্রায় ৪৫ ফুটের বেলিন প্রজাতির তিমি ভেসে এসেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্ট থেকে প্রায় ২ কিলোমিটার গভীর সমুদ্রে তিমিটিকে দেখতে পান স্থানীয়রা।

বিজ্ঞাপন

খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা স্পিডবোটে ঘটনাস্থলে গিয়ে তিমিটির অস্তিত্ব নিশ্চিত করেন। উপরার আহ্বায়ক কে এম বাচ্চু জানান, তিমির শরীরের ওপরের অংশের চামড়া খসে পড়েছে। এটি প্রায় পাঁচ-ছয় দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্রোতের কারণে তীরে পৌঁছাতে সময় লাগতে পারে তিমির।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি বন বিভাগ অবগত রয়েছে। ইতোমধ্যে বিট কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন